[ Ubuntu-BD ] Bangladesh Jindabad!
Anindya Banerjee
learner.linux at gmail.com
Wed Mar 21 12:51:40 GMT 2007
-----BEGIN PGP SIGNED MESSAGE-----
Hash: SHA1
অবশ্যই আছে। পশ্চিমবঙ্গের বাংলা খবরের কাগজগুলোও বাংলাদেশের ঐ দিনের খেলার
যথেষ্ট সুনাম করেছে, আর করবে নাই বা কেন? ভালো কে ভালো তো সবাই বলে (শুধু
রাজনীতিবিদরা ছাড়া)। যাক গিয়ে! ওসব রাজনীতির কথায় কাজ নেই। আপনাকে ঝটপট
লিংকগুলো দিয়ে দিই।
আনন্দবাজার পত্রিকা : http://www.anandabazar.com/
বর্তমান : http://www.bartamanpatrika.com/
সংবাদ প্রতিদিন : http://www.sangbadpratidin.in/index.php
আজকাল : http://www.aajkaal.net/
এই চারটি পত্রিকাই বাংলার সবচেয়ে জনপ্রিয় দৈনিকগুলি। এখন মনের সুখে পশ্চিমবঙ্গের
খবর পড়ুন।
শ্রদ্ধাসহ
অনিন্দ্য
DarkLord (:= wrote:
> আচ্ছা ভাই ইন্ডিয়ার ভালো কোন বাংলা নিউজপেপারের ওয়েব লিন্ক আছে আপনার কাছে ?
>
> আনন্দবাজারের নাম শুনেছিলাম বেশকিছু ইন্ডিয়ান বাংলা নিউজপেপারের ওয়েব লিন্ক দিলে ভালো হত।
>
> দেখতাম বাংলাদেশের খেলা নিয়ে তারা কি লিখছে :)
>
>
> ---------------------------
> Ishtiaque Ahmed (Foisal)
>
> http://foisal.wordpress.com
> My pageflakes :
> http://www.pageflakes.com/darklord.ashx
>
>
>
> Linux Lover wrote:
>> বাংলাদেশ যোগ্য দল হিসাবেই জিতেছে। একজন ভারতীয় হিসাবে আমার মন খারাপ
>> ঠিকই, তবুও বাংলাদেশের গতকালের লড়াই এককথায় অসাধারণ। ব্যাটিং, বোলিং,
>> ফিল্ডিং ও মনস্তত্ব - এই চারটি বিভাগেই গতকাল বাংলাদেশ ভারতকে টেক্কা দিয়েছে।
>> তোমাদের জন্য শুভেচ্ছা রইল, কিন্তু জেনে রাখো, আমরাও ফিরে আসবো।
>> শুভেচ্ছাসহ
>> অনিন্দ্য
>>
>> On 3/18/07, * Syed Ziaul Habib* <roobon at gmail.com
>> <mailto:roobon at gmail.com>> wrote:
>>
>> আহা! কি মজার খেলা।
>>
>> অনেক দিন পর শান্তি পাইলাম। প্রথমে তো বিশ্বাসই হইতেছিলো না। সবকিছুই
>> উল্টাইয়া গেছে। ভারতের জায়গায় বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় ভারত।
>> ১৫৯ রানেই ৯ উইকেট। এরপর কেন যে শেষ হইতেছিলো না, কি যে অস্থির
>> লাগছিলো। ১৯১ রান, সেটাও বিশাল কিছু না। তামিম ইকবালের খেলা তো আমার
>> হৃদকম্পন থামায়ে দিচ্ছিল। সে কি মাইর। ধুন্ধুমার পিটানি। ভারতকে কত অসহায়
>> লাগছিলো। বাঘের বাচ্চার মতোই অর্ধশত করেছে তামিম। পুরো খেলাতেই ভারত
>> ছিলো অসহায় । তিনজন টিনএজ পোলাপানের (১৭,১৮,১৯) কাছে এমন ধরা খাবে
>> স্বপ্নেও ভাবেনি। তবে রান এতো ধীরে নেওয়ায় টেনশনে তো আমাদের মরে
>> যাওয়ার দশা।
>>
>> পুরো মাত্রায় প্রফেশনাল খেলা খেলেছে তারা। কি টেমপারামেন্ট, কি বোলিং, কি
>> ফিল্ডিং, কি ব্যাটিং, সব সেকশনেই তারা অসাধারণ খেলা খেলেছে। এইভাবে
>> চলতে থাকলে তো শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী
>> রাউন্ডে যাবে। কোন সন্দেহ নেই।
>>
>> আহা! কি মজা! বাংলাদেশ! বাংলাদেশ!!!
>>
>> রুবন
>>
>
-----BEGIN PGP SIGNATURE-----
Version: GnuPG v1.4.6 (GNU/Linux)
Comment: Using GnuPG with Fedora - http://enigmail.mozdev.org
iD8DBQFGASpcVe8om+98knYRAqF9AJ96x8g/adm8iIsdOaPnAUwxTH8jOwCfZc2b
hX5xZY0u/Fq0RpWYz4V4l5Y=
=sXGe
-----END PGP SIGNATURE-----
More information about the ubuntu-bd
mailing list