[Ubuntu-BD] NTFS or FAT32
Nasimul Haque
nasim.haque at gmail.com
Thu Oct 9 17:24:05 BST 2008
ডেস্কটপের জন্য ext3 -ই সর্বোত্তম। jfs -এর ব্যবহারটা একটু ভিন্ন। এছাড়াও
অফিশিয়ালি ext3 ব্যবহৃত হয়, মানে অফিশিয়ালি সাপোর্টেড প্রায় সব
ডিস্ট্রিবিউশনের জন্য। জার্নালিং ext3 -তেই আছে। এর জন্য jfs ব্যবহারের
দরকার নাই।
যাইহোক, নাসির মনে হয় উইন্ডোজ পার্টিশনের কথা বলতে চাচ্ছে উবুন্তুতে
মাউন্ট করার জন্য। যদি তাই হয়, তবে fat বা ntfs -এর মধ্যে অবশ্যই ntfs
ভালো। কিছুদিন আগ পর্যন্ত এনটিএফএসের ড্রাইভার বেটা ছিল, তাই তখন ফ্যাট
দিয়ে শেয়ারিং-এর কাজ করা হতো। এখন আর এনটিএফএসের জন্য কোন সমস্যা নাই।
ফ্যাট বহু পুরনো আর বাতিল এফএস। পারলে এটা এখন ব্যবহার করা উচিত না।
--
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK
More information about the ubuntu-bd
mailing list