[Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Jul 27 09:05:03 BST 2010


@নির্ঝর

ভাই তোমার ডিভিডির মূল্য সংক্রান্ত প্রশ্নের জবাবে বলতে হয় যে লাভের অংকটা তুমি
দেখতে পাচ্ছো সেটা কাল্পনিক। কেননা ৪০০ সিডিই বিক্রিত হবার কোন কারন ছিলো না,
হয়ওনি, তবে আশা করছি হবে। আর লাভের কথা বলার আগে বুঝে শুনে বলা উচিত। ডিভিডির
সাথে এবার যে ইনফোলেটটা পেয়েছে সবাই ওটা তৈরী করিয়ে ছিলাম নিজের পরিচিত প্রেসে
তাই ওই খরচ পড়েছে। প্রতিবারতো ঐখানে কম টাকায় কাজ করিয়ে নেয়া যাবেনা। আর আমি
উল্লেখ করেই দিয়েছিলাম ডিভিডি গুলোয় ম্যানুফাকচারকারী কোম্পানী কিছু ছাড়
দিয়েছে। ম্যানুফ্যাকচারকারী কোম্পানী প্রতিটি ডিভিডিতে পরবর্তী সময়ে যদি কোন
ছাড় না দেয় তবে খরচ পড়বে *৫৮* (আটান্ন) টাকা করে। মাইক্রোসফট বাংলাদেশ তাঁদের
অফিস প্যাকেজের সিডিগুলো ঐ কোম্পানী থেকেই তৈরী করিয়ে নেয়। বিজয় এর সিডিও
ওখানেই তৈরী করা হয়। অতএব পরবর্তী বার আমি যতই বলিনা কেনো এটা একটা মুক্তসোর্স
আর মুক্ত প্রজেক্ট তাঁরা কোন ছাড় দিতে রাজি নাও হতে পারে। অতএব পরের বার এই
ধরনের ডিভিডি তৈরির জন্য খরচ পড়বে প্রায় *৭০* (সত্তুর) টাকা করে। সেই টাকাটাও
কি তুমি আমার নিজের পকেট থেকে গুনতে বলো? ডিভিডি তৈরী করার সময় যেমন আমি কারো
অনুদান নেইনি তেমনি ভবিষ্যৎদিনগুলোতেও নিতে চাইনা, আল্লাহ সক্ষমতা দিলে আরো
টাকা মুক্তসফট আর মুক্তর দুনিয়ার পেছনে খরচ করবো ইনশাল্লাহ।

নির্ঝর লিখেছো: "আর ওপেনসোর্স কমিউনিটিতে কে কতদিন ধরে আছেন এবং কাকে কাকে কেমন
হেল্প করেছেন সেটাই মুখ্য বিষয়। আপনি উবুন্টু কমিউনিটিতে অনেক অনেক নতুন (এমনকি
আমার চেয়েও)। কিন্তু দুঃখের বিষয় আপনি অনেক সময় বিভিন্ন কাজে বাগড়া দেবার চেষ্টা
করেছেন (আমার মেটা/সুপার কি দিয়ে কে মেন্যু পপআপ করানোর পোস্ট টার কথা মনে
করুন)। আর আপনি তো আমাকে ওপেন সোর্স আর লিনাক্স বুঝানোর জন্য সেখানে এক রচনাও
লিখে বসেছিলেন। যাই হোক, বাদ দিন।"

ভাই তুমি কবে থেকে আমার সাথে পরিচিত তাই যদি আমার মুক্তসোর্স আন্দোলনে থাকার
বয়স হিসেবে গন্য করো তবে সেটা তোমার হিসেবে ঠিকই আছে।

নির্ঝর লিখেছো: "আর আপনি মিন্ট ফর উইন বা উবি দেন নাই কারণ হিসাবে লাইসেন্স
জটিলতার কথা বলেছেন। আমাকে কি বলা যাবে কোন লাইসেন্স এর শর্ত ভংগ হত এই গুলা
দিলে? আপনি যদি রিমাস্টারসিস ব্যবহার করে করতে না পারেন তাহলে অন্য সফট ব্যবহার
করতে পারতেন।"

আমি মিন্ট ফর উইন আইনি জটিলতার জন্য দেইনি এটা কখনোই বলিনি। বরং বলেছি ওটা
মিন্ট ৮ বা 'হেলেনা' তেও ছিলো না। আর উবি দিতে হলে ইউবিক্যুইটি সাপোর্ট থাকতে
হয়। সেটা ক্যানোনিক্যাল উবুন্টুর বর্তমান রিলিজ ল্যুসিড থেকে সরিয়ে নেয়ায় আমি
কাস্টম ডিভিডিতে ওটা যোগ করার অধিকার রাখি না। যদি যোগ করতাম তবে শর্তঅনুযায়ী
এটা উবুন্টুর মূল রিলিজের সাথে মিলিয়ে নামকরন করা যেত না, কেননা কোন
গুরুত্বপূর্ণ অংশ (যেমন:বুট লোডার, ইন্সটলার, প্যাকেজ ম্যানেজার, ভাষা)
ইত্যাদিতে পরিবর্তন আনলে উবুন্টুর সাথে মিলিয়ে ডিস্ট্রোর নাম রাখা যায় না। যে
কারনেই "উবুন্টুর ইউনিভার্সাল ডিস্ট্রো" টা বর্তমানে শুধুই "ইউনিভার্সাল
ডিস্ট্রো" নামে রিলিজ হয়, "উবুন্টু" নামটা যুক্ত না করেই।

নির্ঝর লিখেছো: আর আপনাকে কি উবুন্টু বাংলাদেশ এই দায়িত্ব দিয়েছে (ডিভিডি
প্রস্তুত করা)? আমার মতে এই জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা কমিটির হাতে থাকা
উচিত। কোন ব্যক্তিবিশেষের হাতে নয়। আপনি কি মনে করেন?

কমিউনিটিতে কাউকে নিযুক্ত কিংবা কাজ করার অনুমতি দিতে হয় না। সবাই নিজ নিজ
উদ্যোগের কথা জানিয়ে আগ্রহ প্রকাশ করে কিংবা কাজ শুরু করে দেয়। যদি কমিটি গঠন
আর সওয়াল-জবাবে জর্জরিত হতে থাকতো তবে শুধুই একটা কার্নেল (লিনাক্স) মাত্র বিশ
বছরের মাথায় তাবৎদুনিয়া শাসন করতো না। এজন্য দরকার ছিলো মূল যে জিনিষে সেটা হলো
কমিটমেন্ট। সেটা আছে বলেই দুনিয়ায় উবুন্টুর কমিউনিটি এতো বিশাল। আমি এই
বিশালতার মাঝে ছোট্ট একটা বিন্দু হয়ে থাকতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। আমি
নিজে এই দ্বায়িত্বটা নিজের লাভের জন্য নেইনি, আর এই থ্রেডেই আগের পোষ্টগুলো
পড়লেই জানতে পারবে কিভাবে আমি এ উদ্যোগে জড়িয়েছি। তাই আমি এ উদ্যোগকে কোনভাবেই
কুক্ষিগত করে রাখিনি, রাখছিনা বা রাখবোনা। আমি শুধুমাত্র একজন সক্রিয় সদ্যসের
দ্বায়িত্ব পালন করতে চেয়েছি।

একটা উদ্যোগে প্রত্যক্ষ/পরোক্ষ সাহায্য করাটা বড়ই কঠিন, সমালোচনা করাটা খুবই
সহজ। আশাকরি আগামী দিনগুলোয় গঠনমূলক সমালোচনা করে আমার এই উদ্যোগকে সফল করতে আর
আগামী দিনগুলোতে এগিয়ে নিতে সাহায্য করবে।

ধন্যবাদ নির্ঝর তোমার প্রশ্নগুলোর জন্য।

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list