[Ubuntu-BD] উবুন্টু'র সাথে ডুয়েল বুটে চলা এক্সপি-কে আবার সেট-আপ দিলে উবুন্টু তার সব ফাইল-পত্র নিয়ে ঠিক থাকবে?

Ripon Majumder riponditu at gmail.com
Thu Apr 28 03:33:19 UTC 2011


ডেস্কটপ পিসিতে ডুয়েল বুটে পাইরেটেড এক্সপি'র সাথে উবুন্টু (১০.০৪) চালাই। এখন
জেনুইন এক্সপি (ভিস্তা ডাউনগ্রেডেড টু এক্সপি প্রো) সেট-আপ দেবো।

দু'টি অপারেটিং সিষ্টেমেই গুরুত্বপূর্ণ ফাইল, ফোল্ডার ও সফটওয়্যার রয়েছে। এখন
প্রশ্ন দু'টিঃ-

১। সবকিছু অক্ষত রেখে এক্সপি সেট-আপ দেয়া সম্ভব?
২। নাকি উবুন্টুও নতুন করে সেট-আপ দিতে হবে? (বড় সাধ করে সাজিয়েছিলাম উবুন্টু।
নতুন করে সেট-আপ দিতে হলে আমার সর্বনাশ!)

যদি সম্ভব হয়, আপনাদের কাছে পরামর্শ চাইছি যে, কিভাবে কি করবো?

-- 
*Ripon

**'Adminship / Moderatorship is not about power, it is about
Responsibility.''*


More information about the ubuntu-bd mailing list