[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি

maSnun mailbox at masnun.me
Mon Jun 13 06:20:25 UTC 2011


বেসিক্যালি বাংলাদেশে লিনাক্স জনপ্রিয়তা পেতে শুরু করে উবুন্টুর মাধ্যমেই । পরে
উবুন্টুর কোডেক না থাকার কারণে লিনাক্স মিন্ট কিছুটা জনপ্রিয়তা লাভ করে । এছাড়া
অন্যান্য ডিস্ট্রোর ব্যবহারকারী বাংলাদেশে অতি নগন্য । বাংলাদেশে লিনাক্স
ব্যবহার করেণ, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং উবুন্টু লিনাক্স ব্যবহার করেননি
এরকম লোক বোধহয় পাওয়া যাবে না । নির্ঝর সহ আমরা যারা এখানে আছি তারা সবাই
এককালের বা এখনও উবুন্টু ব্যবহারকারী । আমরা উবুন্টু ব্যবহারকারী হিসেবেই এই
মেইলিং লিস্টের সাথে জড়িত ।

আর সবচেয়ে বড় কথা এই মেইলিং লিস্টে থাকতে হলে উবুন্টু ব্যবহার করতে হবে এরকমটা
কেউ কখনো বলেনি । আমিও এখন ফেডোরা ব্যবহার করছি এবং উবুন্টুর ইউনিটি ইন্টারফেইস
আমার একদমই পছন্দ না ।

2011/6/13 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com>

>
>
> "একটা প্রস্ন ছিল, উবুন্টু পছন্দ না হলে উবুন্টু'র মেইলিং লিস্টে যোগ দিলেন
> কেন?"
>
>
> সুন্দর প্রশ্ন করেছেন ভাই। প্রথম ও প্রধান কারণ আমি বিভিন্ন জনকে সাহায্য করতে
> পারি যেহেতু আড়াই বছর ধরে লিনাক্স ইউজ করছি। আরেকটা কারণ অনেকসময় অনেকে হাস্যকর
> কথা বলে (HAL এর কথা বলছি আরকি) সেগুলা পড়ে মনখুলে হাসতে পারি। জীবনে তো হাসির
> প্রয়োজন রয়েছে, তাই না?
>
> আর আমি যখন ২০০৯ এ লিনাক্স ইউজ শুরু কইর (এস এস সি এর পরে) তখন ময়ূক ভাই
> (শাহরীয়ার তারিক) আমাকে অনেক হেল্প করেছিলেন এবং আমাকে এখানে আসার পরামর্শ
> দিয়েছিলেন। জনৈক হাল বাবার আগমণ না হওয়া পর্যন্ত মেইলিং লিস্টে অনেক শিক্ষামূলক
> বিষয় আলোচলা হত। সবাই জানতে চাইত কেমন করে কি হয়। কূটনীতি চর্চা হত না এখানে,
> জ্ঞান চর্চা হত (বিশ্বাস না হলে আর্কাইভ দ্রষ্টব্য) ।
>
> যাই হোক, এখনও আছি মন খুলে হাসার জন্য। এবং অবশ্যই যৌক্তিক প্রশ্নে আপনাদের
> সাহায্য করার জন্য। নিজের ও কিছু সাহায্যের প্রয়োজন হয় এখনও।
>
> সালাম।
>
> নির্ঝর।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list