[Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।
sagir khan
sagir42 at gmail.com
Sun May 8 16:09:29 UTC 2011
আমি কিছুখন আগে উবুন্টু ১১.০৪ ইনস্টল করলাম। উবুন্টু ইনস্টল করার পর যখন
রিস্টার্ট চাইলো তখন রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর অদ্ভুত একটা মেসেজ
দেখালো। বাংলা করলে দাড়ায় আপনার হার্ডওয়্যার ইউনিটির জন্য কম্পেটেবল নয়। আপনি
উবুন্টু ক্লাসিক চালু করুন। কি আর করবো? সেখানে ওক ছিল তাই দিলাম। ভালই উবুন্টু
চালু হল। চালু হতেই আমার পিসিআই এক্সপ্রেস ড্রাইভ ইনস্টল করতে বললো। করলাম।
রিস্টার্ট করতে বললো করলাম। কিন্তু কি আজিব। রিস্টার্ট করার পর আর উবুন্টু
খুলছে না। একটা লাল স্ক্রিন এসে স্থির বসে থাকছে। অথচ ঠিকই জানালাতে প্রবেশ
করছে।
এখন আমার সমস্যা দুইটা।
এক- ইউনিটি কি এবং কেন আমার হার্ডওয়্যারএ নিচ্ছে না? এর জন্য আমাকে কি করতে
হবে?
দুই- পিসিআই এক্সপ্রেস ইনস্টল করার পর কেন উবুন্টু চালু হচ্ছে না?
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list