[Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Wed May 25 17:50:49 UTC 2011
প্রিয় সগীর ভাই
২৫ মে, ২০১১ ১১:২৮ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
> bleachbit ইন্সটল করলাম। এর আগের বার করেছিলাম লিফো থেকে। সেখানে লিখা ছিল কি
> কি অপশান ক্লিন করলে সমস্যা হবে। সেগুলো থেকে টিক উঠিয়ে রাখতাম। ঐ যে প্রথমে
> একবার করেছিলাম তার পর আর চেয়ে দেখিনি। যখন দরকার হত শুধু ক্লিনে ক্লিক করতাম।
পড়েছিলেন কিন্তু মনে রাখার চেষ্টা করেননি, মানে শিখতে চাননি। এটাই বড় বিপদের
কথা। :)
> কিন্তু এখন bleachbit চালাতে গিয়ে পরলাম সমস্যায়। ক্রমের কি কি করবো আর কোনটা
> করবো না, মজিলার কোনটা করলে বুকমার্কগুলো চলে যাবে, সোয়াপের কোনটা করবোনা এই
> বিষয়গুলো মনে পড়ছে না। গত এক মাস যাবত উবুন্টুকে ঝাড়ু দেওয়া হয় না।
>
ঝাড়ু দিতে মনে চেয়েছে তো ক্ষতি কি? দিয়ে দিন ঝাড়ু। তবে ঝাড়ু দেবার আগে খেয়াল
করে ঝাড়ুন। এই যেমন টেবিলের উপর থাকা কাঁচের গ্লাস (ক্রোমের ইতিহাস) ,
ব্যালকনিতে ঝোলানো টব (ফায়ারফক্সের প্লেসেস) , ঝাড়বাতি (ক্রোমের ক্যাশ) এগুলো
আর কি। :)
> কোন দয়াবান ভাই/বোন/বিশেষজ্ঞ/মানুষ/উবুন্টু ব্যবহারকরী এই এই সমস্যাগ্রস্থ
> মানুষটিকে সহযোগীতা করতেন তাহলে একমাস পর উবুন্টুটা একটু ঝাড়ু দিতে পারতাম।
>
একমাসে যে ঝুল, কালি - ময়লা (ক্রোম আর ফায়ারফক্সের ভ্যাকিউম, এপিটি'র ক্লিন,
অটোরিমুভ, সিস্টেমের ক্যাশ, ক্লিপবোর্ড, রিসেন্ট ডকুমেন্ট লিস্ট, টেম্পোরারি
ফাইল সমূহ, ট্র্যাশ ইত্যাদি) পড়েছে তা দ্রুতই পরিষ্কার নিয়ে আবারো উবুন্টুয়িং
শুরু করে দিন।
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list