[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Mon May 30 10:11:04 UTC 2011
প্রিয় হাবীব কবির
৩০ মে, ২০১১ ১২:৪০ pm এ তে, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> লিখেছে:
>
> আমি নিজে ফুলটাইম লিনাকস ব্যবহারকারী নই, মাঝেমাঝে মিন্ট ব্যবহার করি। লিনাকস
> ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এমএস অফিস। আমাকে এমএস অফিস খুব ব্যবহার করতে হয়,
> যা কিনা ওপেন অফিসে একেবারেই ফরম্যাট ভেংগে যায়। এক্সেলের অনেক ফর্ম কাজ
> করেনা। এমনি
> অনেক সমস্যা। সেজন্য আমি মনে করি যে এটা এখনো উইন্ডোজের সমকখ্য হয়নি।
আপনি আপনি নিজেই বায়োকেমিষ্ট্রি কিংবা বায়োটেকনোলজির অনেক বিষয়ে হয়তো বা জানেন
না। তাঁর মানে কি এই যে বায়োকেমিষ্ট্রি/বায়োটেকনোলজি কোন বিষয়ই না?
> হার্ডওয়্যার আর গেমের কথা তো বাদই দিলাম। ডটনেট ও কাজ করেনা। অনেক সমস্যা।
>
ডটনেট শুধুমাত্র মাইক্রোসফটের প্রযুক্তি। একজন চাইনিজ ইংরেজীতে কথা বলে না মানে
এই না যে সে ইংরেজী বোঝে না। আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতিসংঘের
সাধারন পরিষদে ভাষন বাংলায় দেবার অর্থ এই না যে উনি বাংলায় পাকা আর ইংরেজীতে
কাঁচা ছিলেন। কিছু মানুষ সচেতনভাবেই ইংরেজীটাকে পাশ কাটায় এবং নিজের ভাষায়
ভাবপ্রকাশ করে থাকে। এটা তাঁর নিজের ভাষা আর সংস্কৃতির প্রতি ভালোবাসা আর টান
থেকে করে থাকে, এটা কোন দূর্বলতাকে ঢাকার প্রয়াস হিসেবে করা হয় না।
> আমি জানতে চাইছিলাম যে এত এত সমস্যার পরও আপনারা কি মনে করেন যে উবন্টু লিনাকস
> একদিন উন্ডোজের সমান সমান হবে? সবস সমস্যার সমাধান হবে কি? লিনাকস সমাজ এসব
> সমস্যাকে কিভাবে দেখছে? তাদের কি এসব সমাধানে কোন কর্মপরিকল্পনা আছে?
>
আপনার কথা মেনে নিলে তো বলতে হয় পৃথিবীর তাবৎ সার্ভারের ৯১% যে লিনাক্সে চলছে
এটা হয় সৃষ্টিকর্তা বিশেষ কৃপায় চালানোর ব্যবস্থা নিয়েছেন না হয় বোকামানুষগুলো
না বুঝেই এভাবে ওগুলো ম্যানেজ করে যাচ্ছেন। সময়ের সাথে অনেক কিছুই বদলিয়েছে,
বদলাচ্ছে এবং বদলাবে দাদা। একটু সময় দিন চেষ্টা করুন জানতে।
> আরেকটা ব্যাপার অর্থনৈতিক যোগান না থাকলে কোন প্রজেক্টে কেউ লেগে থাকেনা। তাই
> শুধু শখের বশে যারা লিনাকস ডেভলপ করে তারা কিন্তু ধারাবাহিকভাবে থাকবেনা।
> উন্ডোজে সফটওয়ার ডেভেলপ করে লোকজন টাকা-পয়সার জন্য, তাহলে লিনাকসে কেন সে
> ডেভেলপ করবে? সে ত
> টাকা পাচ্ছেনা? মানে রোজগার হচ্ছেনা।তাছাড়া শখের বশে বানানো সফটওয়ারের চেয়ে
> প্রফেশনালী ডেভেলপ করা সফটওয়ার অনেক ভালো হবে - তাই নয় কি? শখের বানান
> সফটওয়ার দিয়ে প্রফেশনাল সফটওয়ারের সাথে প্রতিযোগীতা করা খুব কঠিন বলেই মনে
> হয়।আসলে এই ব্যাপারগুলাই ঠিকমত বুঝতে পারিনা।
>
শখের ফেসবুক, টুইটার, গুগল ই আজ মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে বিশ্বের শীর্ষ
এবং জনপ্রিয় কোম্পানী। বিষয়গুলো নিয়ে ভাবুন এবং জানতে চেষ্টা করুন।
> আমি যে অনুষ্ঠানের কথা বলছি সেটা গতবছর হয়েছিল, ঢাকা ভার্সিটিতে,
> মিন্টু-বনটুর আড্ডা বা এই ধরনের নাম। উবন্টু বাংলাদেশ যেই ডিস্ক দিয়েছিল ঐটা
> টাকা দিয়ে কিনে দেখেছিলাম যে কোন কাজের না - পুরো টাকাটাই নষ্ট হয়েছিল,
> কিন্তু দাম ছিল মনে হয় ৬০টাকা! ওটার কথাই বলছিলাম। এরপর থেকে আর কাউকে বিশ্বাস
> করিনা। উবন্টু বাংলাদেশই যদি এরকম করে তাহলে অন্যরা কি করবে? এইটা অন্য কথা
> অবশ্য। তাই কেউ নিজের লাভ ছাড়া নিসার্থভাবে কাজ করছে - এটাই বিশ্বাস হয়না।
> দয়া করে কেউ আবার কিছু মনে করবেননা।
>
ওই ডিস্কের দায়দ্বায়িত্ব পুরোটাই আমার ছিলো। আপনি নিশ্চয়ই ওই আয়োজনের পরে ওই
ডিস্কের সমস্যা জানিয়ে কাউকে মেইল করেননি। কেননা এই মেইলিং লিস্ট সহ যতখানে ওই
সমস্যাযুক্ত ডিভিডিটা নিয়ে আলোচনা হয়ে আমি নিজের মোবাইল নম্বরদিয়ে বলেছিলাম
আমার সাথে যোগাযোগ করতে এবং আমি নিজ খরচে ওই সমস্যাযুক্ত ডিস্কটা কে বদলে দেবার
ওয়াদাও করেছিলাম।
তদুপরি উবুন্টু বাংলাদেশ হলো একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এটা কারো অর্থায়নে চলে
না কিংবা কোনরুপ অনুদান কিংবা ব্যবসায়িক উদ্যোগে সরারসরি লাভবান হবার
প্রত্যাশাও করেনা। আপনি একটা আয়োজনে এসে একটা ডিস্কে সমস্যা পেয়ে কোন সমাধানের
উপায় না খুঁজেই হতাশ হয়ে গিয়েছেন। কিন্তু এই আপনাকেই হয়তোবা পাওয়া যাবে আপনার
ল্যাপটপ/ডেক্সটপের সামনে ভাইরাস নিয়ে ঘন্টার পর পর ঘন্টা সেটাপ আর
ব্যাকআপ/রিস্টোর নিয়ে ব্যস্ত সময় কাটাতে।
আমি প্রায় প্রতি শুক্রবারেই (সকাল ১০ থেকে সন্ধ্যে ৭টা) ঢাবি ক্যাম্পাসে থাকি।
ওই আযোজনের পরে সমস্যাযুক্ত ডিস্ক ক্রেতা প্রত্যেককেই আমি সরাসরি অদল-বদলে
সাহায্য করেছি। আপনি সচেতন একজন হলে আপনাকেও হয়তো একইভাবে সাহায্য সহযোগীতা
করতে পারতাম।
আপনি চাইলে লিনাক্স নিয়ে আপনার নানা জানা অজানা বিষয় নিয়ে আমি আপনাকে সরাসরি
সাহায্য করতে পারবো। সময়সূচী ঠিক করতে আমার সাথে ব্যক্তিগত বার্তা কিংবা
মুঠোফোনে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list