[Ubuntu-BD] উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি সম্পর্কিত
maSnun
masnun at gmail.com
Sat Oct 15 17:34:55 UTC 2011
>
> @নির্ঝর ভাই
>
> বিতর্কিত বলতে কি বুঝাচ্ছেন একটু বিস্তারিত বলবেন, লিস্টে না হোক মেইলে
> জানাবেন। আমি কোন জনগোষ্ঠি নাম এখানে নেই নাই, খালি উবুন্টু বাংলাদেশ ছাড়া।
> আপনি যদি বলেন উবুন্টু বাংলাদেশ বিতর্কিত তাহলে
> ................................। আর আমি এমন কি কাজ করলাম যে আমি বতর্কিত হব
> তা একটু জানাবেন।
>
আপনি বিতর্কিত কারো নাম নিয়েছেন সে কথা বোধহয় নির্ঝর বলেনি । সে বলেছে বিতর্কিত
কেউ যুক্ত না থাকলে সে সহযোগীতা করতে আগ্রহী । আমরা কেউই বিতর্কের উর্ধে নই ।
আমার মনে হয় এখানে কারো নাম বা কোন প্রতিষ্ঠানের নাম না টানাই ভাল । আপনার
আগ্রহ থাকলে মেইলিং লিস্টের আর্কাইভে ঘেটে দেখতে পারেন । সেখানে বিতর্কিত কারো
সম্পর্কে তর্ক বিতর্ক থাকতেও পারে।
নির্ঝরের কাছে যাকে বিতর্কিত মনে হবে, হয়ত তাকে আপনার কাছে দেবতা মনে হবে ।
ভাইস ভার্সা । তাই এই টপিক বাদ দেন । আপনি একটি ভাল উদ্যোগ নিয়েছেন । নির্ঝরের
যদি মনে হয় সেখানে বিতর্কিত কেউ আছেন তাহলে সে যা খুশি তাই করবে, আপনি আপনার মত
করবেন । এগুলো নিয়ে তর্কাতর্কি করলেই বরং সময়, শ্রম দুটোই বিফলে যাবে ।
আপনার উদ্যোগ সফল হোক ।
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
More information about the ubuntu-bd
mailing list