[Ubuntu-BD] Can't Login
Md. Ibrahim Husain
meraj73 at gmail.com
Sun Dec 16 06:43:34 UTC 2012
আমি সকাল থেকে কম্পিউটারে লগ ইন করতে পারসি না।
আমি ubuntu 12.04 ব্যবহার করি। আমার / এ ২০ জিবি আর /home এ ২৫ জিবি। / এ
৯ জিবি ফ্রি থাকলেও /home এ রাতে মুভি নামানোর কারনে, কোনো ফ্রি স্পেস
নেই।
সকালে পিসি ওপেন করার প লগ ইন স্ক্রিন আসে। পাসওয়ার্ড দেয়ার পর নিচের
লেখা গুলো আসার পর আবার লগ ইন স্ক্রিন দেখায়।
Could not write byte: Broken pipe
* Stopping save kernel message
* Checking battery status.....
আমি গুগলে সার্চ দিয়ে একটা সলিউশন পেয়েছিলাম, কিন্তু আমি tty তে লগ ইন
করতে পারছি না। আমার username & password ঠিক থাকা সত্ত্বেও Login
incorrect দেখায়।
এখন আপনারাই ভরসা, আমি আবার নতুন করে সেট আপ দিতে চাচ্ছিনা।
ধন্যবাদ।
--
Md. Ibrahim Husain Meraj
More information about the ubuntu-bd
mailing list