[Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা

Sazzad Hossain sazzadais at gmail.com
Wed Feb 15 18:16:32 UTC 2012


আপনি একবার Live CD চালিয়ে দেখতে পারেন যে সেখানেও কি একই সমস্যা হচ্ছে কিনা?

2012/2/15 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় মনিরা আক্তার
>
> ১৫ ফেব্রুয়ারী, ২০১২ ১১:০২ pm এ তে, Monira Akter
> <monira_cse109 at yahoo.com>লিখেছে:
>
> > আমি এতদিন উবুনতু ১০.০৪ ইউজ করে আসছি। আমি অটো আপডেট দেয়ার পর এখন
> উবুন্তুতে
> > মাউস বা কিবোর্ড কিছুই কানেকশন পাচ্ছে না।উইন্ডোজ এ সব ঠিক ভাবেই চলছে।
> প্লিজ
> > হেল্প।
> >
>
> কানেকশান না পাবার মতো কিছু হবার সম্ভাবনা তো নাই। আপনি একটু খেয়াল করে দেখুন
> ঠিক কখন আপনার কীবোর্ড এর নামলক/ক্যাপসলক/স্ক্রললক এর নির্দেশক বাতিগুলো জ্বলা
> নেভা করছে অথবা শুধু জ্বলেই থাকছে কিংবা পুরোপুরিই জ্বলছে না।
>
> কম্পিউটার চালু হবার সময়ে প্রাথমিকভাবে প্রতিটা হার্ডওয়্যারেই যখন তড়িৎচালনা
> করা হয় তখন সবগুলো বাতিই জ্বলে উঠবার কথা। তৎপরবর্তী সিস্টেমের কার্নেল লোড
> করবার সময় শুধুমাত্র কিবোর্ড চালু হবার কথা। পুরো সিস্টেম চালু হবার পর
> গ্রাফিক্যাল ডিসপ্লে আসবার সময় কীবোর্ডে সাথে সাথে মাউসটিও কার্যকর হবার কথা।
>
> আপনি এই বাতিগুলোর জ্বলা নেভা মনোযোগ দিয়ে খেয়াল করে জানান দিন। আর আপনার
> উবুন্টুতে বুট হয়ে আসবার পর ঠিক যেখানে এসে আটকে যাচ্ছেন ঠিক ঐ সময়ে আপনার
> মনিটরের একটা ছবি মোবাইল বা ক্যামেরা দিয়ে ধারন করে নিয়ে যে কোন ইমেজ শেয়ারিং
> সাইট (পিকাসা, ফ্লিকার, ইমগুর) এ আপলোড করে এখানে ঐ ছবিটার লিংক দিন।
>
> আশা করি দ্রুততম সময়ে আপনার উবুন্টু অভিজ্ঞতা পুনরায় আনন্দময় হবে।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন
> মেলা<
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list