[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Sat May 19 19:03:38 UTC 2012
আমরা এখানে আলোচনা করছি কিন্তু লিফো (forum.linux.org.bd) লিনাক্সদেশ ফোরাম (
forum.linuxdesh.org) এর কোনটারই এডমিন এখানে নেই। আমার দাবী তারা এখানে আসুক।
আমরা আলোচনা করে লাভ হবে মেনে নিলাম, কিন্তু উক্ত দলের কেউ যদি না মানে তাহলে
কিন্তু পুরাটাই বৃথা যাবে।
আমি নিজে এবং আরো অনেকেই রাসেল ভাইয়াকে ফোরামটা চালু করার জন্য কয়েকবার
অনুরোধ করেছি। কারন তখন সেটি ছিলো সময়ের দাবী। কিন্তু রাসেল ভাই কোন কারনে তা
পুনরা চালু করেন নাই। এবং এই লিস্ট চালু হবার পর পর বলেছিলেন সাইট চালু হবে
কিন্তু ফোরাম চালু হবে না। তাও আশায় বুক বেধে ছিলাম যে ফোরামটা ফিরে পাবো।
কিন্তু..........
এখন মনে হয় লিফো ফিরে আসলেও তেমন বেশি লাভ হবে না, লিনাক্সদেশ চালু হবার পর তা
আমি বুঝতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে অনেক কমিউনিটি সদস্যদের বলেছি আসুন আমরা
লিনাক্সদেশে আবার একত্রিত হই। আবার আগের মতন সবাই কাজ করি, কিন্তু কী পেয়েছি
তা আমি আপনি সবাই জানি। ওখানে কয়জন পুরাতন কমিউনিটি মেম্বাররা আসেন তাও জানি।
মনের দুঃখ প্রকাশ করার সময় পাইছি তাই ঝেড়ে দিলাম, ক্ষমা করবেন। লিফো চালু করলে
কি আপনারা মনে করেন পুরাতন সবাই (অন্তত বেশীরভাগ) ফিরে আসবে? যদি ফিরে আসে
তাহলে বিষয়টি এমন হয়ে যায় না যে আমরা সবাই সেই লিফোর জন্যই আমরা আমরা
কমিউনিটিতে এসেছি, লিফো চলে গেছে সবাই চলে গেছি, আবার ফিরে এসেছে আবার ফিরে
এসেছি। তাহলে এর নিশ্চয়তা কী যে লিফো চালু আবার কোন কারনে যদি আবার বন্ধ হয়ে
যায় তাহলে আমরা আবার চলে যাবো না? ভাই নিজের ইচ্ছা হল আসল কথা, কোন প্লাটফর্ম
না থাক না থাক, আমরা চাইলে কমিউনিট আবার একত্রিত হবে, বন্টু-মিন্টুর আড্ডার
মতন আরো বড় হবে আমাদের কমিউনিটির প্রতিটি আয়োজন।
অনেকেই কমিউনিটিতে আয়োজন নিয়ে কথা বলছেন। লিফো বন্ধ হওয়ার পর ওপেন সোর্স
কমিউনিটির কয়টা আয়োজন হয়েছে, তার কোন সঠিক তথ্য আমার কাছে নাই। তবে আমি
ব্যক্তিগতভাবে যে গুটিকয়েক আয়োজন করেছি তা নিয়ে এই লিস্টে আলোচনা করেছি। শুধু
মাত্র শেষের আয়োজনের ঘোষোণা আমি দিতে পারি নাই, কারন ঘোষোণা দেওয়ার আগেই আদনান
ভাই সে সম্পর্কিত আরো একটি আয়োজনের ঘোষোণা দিয়েছিলেন। কিন্তু আফসোসের সাথে
বলতে হয় একটি আয়োজন ছাড়া (উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি যেখানে শাহরিয়ার ভাইয়া
আমাকে মানসিক এবং আর্থিক ভাবে সাহায্য করেছিলেন), উবুন্টু বাংলাদেশ লোকোর
দায়িত্বে যারা আছেন তাদের কোন সহোযোগীতা পাই নাই। আমি তাও করে গিয়েছি, কারন
আমার ভালো লাগতো, আমার বিশ্বাস ছিলো ছোট ছোট আয়োজন দিয়েই আবার চালু হবে।
ভাই আপনারা যে যাই বলেন, লিফো বলেন আর লিনাক্সদেশ বলেন, আমি, আমরা চাই একটা
কমিউনিটি, যেখানে সবাই থাকবে, অতীতে কী হয়েছিলো তা মনে রেখেই, না হলে সেই ভুল
আবার হবে।
মনের অনেক ক্ষোভ প্রকাশ করি করি করে হয় না। আজকে মেগা টপিকটি দেখে ঝেড়ে দিলাম।
কাউকে কষ্ট দিলে আমি দুঃখিত।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<http://reps.mozilla.org>
01199151550
More information about the ubuntu-bd
mailing list