[Ubuntu-BD] ১লা জুন ২০১২ বাংলাদেশের সকল লিনাক্সপ্রেমীদের মুখ দর্শন থুরি মিটাপ

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Thu May 24 19:31:45 UTC 2012


আসসালামুয়ালাইকুম

আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে কমিউনিটির অনেকের মুখ দর্শন থুরি
মিটাপ না। যদিও কিছুদিন আগে একটি রিলিজ পার্টি হয়ে গেল। কিন্তু
কমিউনিকেশনের অভাবে অনেকে জানতে পারে নাই রিলিজ পার্টি নিয়ে। তাই অনেকে
২টি আয়োজনই মিস করেছে, আবার কেউ কেউ দুইটি আয়োজনই পেয়েছেন।

যাই হোক, এই মেইলের উদ্দেশ্য আমরা ১লা জুন ২০১২ রোজ শুক্রবার বাংলাদেশের
সকল লিনাক্সপ্রেমীদের মিটাপের পরিকল্পনা করা হয়েছে।

তারিখ: ১লা জুন, ২০১২ রোজ শুক্রবার
স্থান: ধানমন্ডি লেকের পার।
সময়: বিকাল ৪ টা

পরিকল্পনা হল সবাই বিকাল ৪ টার আগেই ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে
মিলিত হব। সেখান থেকে লেকের কোন কোণায় বসা যায় তা সিদ্ধান্ত নিবো সবাই
মিলে।

মিটাপের উদ্দেশ্য নিছক সবার সাথে আড্ডা বাজি করা। সকলের সাথে পরিচিত
হওয়া। আর কোন উদ্দেশ্য না। তবুও অনেক অনেক কথা হবে। কিছু ভালো বের হয়েও
আসতে পারে, এর মাধ্যমে।

বি:দ্র: ধানমন্ডি লেক আমার নির্ধারন করা কোন জায়গা না। ভোটাভুটি করে এই
স্থান নির্বাচন করা হয়েছে।

আপনারা যারা আসবেন তারা এখানে হাত তুলুন।

মিটাপ সবার জন্য উন্মুক্ত। আপনি জিএনইউ/লিনাক্স ব্যবহারকারী না হয়ে
থাকলেও চলে আসেন। কোন সমস্যা থাকলে নিয়ে আসুন। আমরা চেষ্টা করব সমাধান
করে দিতে।
‌‌
সকলের প্রতি আহ্বান আপনার ব্লগে এই আয়োজনের খবরটি দিয়ে দিন।

-- 
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<http://reps.mozilla.org>
01199151550


More information about the ubuntu-bd mailing list