[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

maSnun mailbox at masnun.me
Mon May 30 07:20:31 UTC 2011


2011/5/30 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>

> উবুন্টু বাংলাদেশ অফিসিয়াল কিছু নয়। এটা শুধুমাত্র একটা ইউজার গ্রুপ।
>

আমি তো জানতাম এটা উবুন্টুর লোকাল টীম, অফিসিয়ালি স্বীকৃত ।


>
> তবে, আপনার অবগতির জন্য জানাচ্ছি, এই শখের বশে বানানো প্রজেক্টে বিশ্বের ৯৫%
> সুপার কম্পিউটার, গুগল, ফেসবুক এর ওয়েবসার্ভার, এন্ড্রয়েড স্মার্টফোন, ঢাকা
> স্টক এক্সচেঞ্জ, NASDAQ ইত্যাদি প্রতিষ্ঠানের সার্ভার চলছে।
>

এখানে একটা কথা আছে, লিনাক্স এর কিন্তু কমার্সিয়াল ভার্সন আছে । বড় বড়
কোম্পানিগুলো অনুদান দেয় । একেবারে যে সবাই নিজের খেয়ে লিনাক্সে অবদান রাখে
এরকম না । ক্যানোনিকালে যারা কাজ করে তারা কি বেতন নেন না?



>
> লিনাক্সকে ভিত্তি করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেকেই ডোনেশন দিচ্ছে।
> প্রতিষ্ঠানগুলো লিনাক্সকে সাহায্য করছে। ওপেনসোর্স সফটওয়্যারের শক্তি আপনি
> কল্পনা করতে পারবেন না। অভ্র এবং বিজয়ের পার্থক্যগুলো দেখুন তো। কোনটা বেশি
> ফিচারসমৃদ্ধ? বিজয় না অভ্র?
>

অভ্র কিন্তু পুরোপুরি ওপেনসোর্স না, এর কন্ট্রিবিউটর ও কিন্তু অল্প কয়েকজন ।
তুলনাটা কি ঠিক হল?



>
> 2011/5/30 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>
>
> > অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহন করার জন্য।
> >
> > আমি নিজে ফুলটাইম লিনাকস ব্যবহারকারী নই, মাঝেমাঝে মিন্ট ব্যবহার করি।
> লিনাকস
> > ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এমএস অফিস। আমাকে এমএস অফিস খুব ব্যবহার করতে
> হয়,
> > যা
> > কিনা ওপেন অফিসে একেবারেই ফরম্যাট ভেংগে যায়। এক্সেলের অনেক ফর্ম কাজ
> করেনা।
> > এমনি
> > অনেক সমস্যা। সেজন্য আমি মনে করি যে এটা এখনো উইন্ডোজের সমকখ্য হয়নি।
> > হার্ডওয়্যার
> > আর গেমের কথা তো বাদই দিলাম। ডটনেট ও কাজ করেনা। অনেক সমস্যা।
>


গেম গুলো উইন্ডোজের জন্য বানানো । কিভাবে কাজ করবে বলুন? ডট নেট ও শুধু
মাইক্রোসফট উইন্ডজের জন্য । এদেরকে বলুন লিনাক্স সাপোর্ট দিতে । এটা লিনাক্সের
ফল্ট না । একটি গেম বা সফটওয়্যার কোন প্লাটফর্ম সাপোর্ট করবে তা পুরোপুরি
ডেভেলপারের হাতে থাকে এটা নিশ্চই বোঝেন ।

লিনাক্সের জন্য অনেক গেইম আছে । ডট নেট এর বিকল্প হিসেবে এর চাইতে ভাল জিনিস
আছে । পাইথন ট্রাই করে দেখুন ।



> >
> > আমি জানতে চাইছিলাম যে এত এত সমস্যার পরও আপনারা কি মনে করেন যে উবন্টু
> লিনাকস
> > একদিন উন্ডোজের সমান সমান হবে? সবস সমস্যার সমাধান হবে কি? লিনাকস সমাজ এসব
> > সমস্যাকে কিভাবে দেখছে? তাদের কি এসব সমাধানে কোন কর্মপরিকল্পনা আছে?
>

এত বিশাল প্রশ্ন । হ্যা হবে, কেননা লিনাক্সে অনেক কিছু আছে যা উইন্ডোজে নাই ।
দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো লিনাক্সে সুইচ করছে । আজ যেমন আপনার অফিসের বা
লেখাপড়ার কাজ উইন্ডোজ ছাড়া চলছে না, কাল এগুলো লিনাক্স ছাড়া চলবে না ।



> >
> > আরেকটা ব্যাপার অর্থনৈতিক যোগান না থাকলে কোন প্রজেক্টে কেউ লেগে থাকেনা।
> তাই
> > শুধু
> > শখের বশে যারা লিনাকস ডেভলপ করে তারা কিন্তু ধারাবাহিকভাবে থাকবেনা। উন্ডোজে
> > সফটওয়ার ডেভেলপ করে লোকজন টাকা-পয়সার জন্য, তাহলে লিনাকসে কেন সে ডেভেলপ
> > করবে? সে ত
> > টাকা পাচ্ছেনা? মানে রোজগার হচ্ছেনা।তাছাড়া শখের বশে বানানো সফটওয়ারের
> চেয়ে
> > প্রফেশনালী ডেভেলপ করা সফটওয়ার অনেক ভালো হবে - তাই নয় কি? শখের বানান
> > সফটওয়ার দিয়ে
> > প্রফেশনাল সফটওয়ারের সাথে প্রতিযোগীতা করা খুব কঠিন বলেই মনে হয়।আসলে এই
> > ব্যাপারগুলাই ঠিকমত বুঝতে পারিনা।
>

রোজগারের ব্যপারটা উপরেই বলেছি । অনুদান আছে, কমার্সিয়াল প্রোডাক্ট + সার্ভিস
আছে ।


> >
> > আমি যে অনুষ্ঠানের কথা বলছি সেটা গতবছর হয়েছিল, ঢাকা ভার্সিটিতে,
> > মিন্টু-বনটুর
> > আড্ডা বা এই ধরনের নাম। উবন্টু বাংলাদেশ যেই ডিস্ক দিয়েছিল ঐটা টাকা দিয়ে
> > কিনে
> > দেখেছিলাম যে কোন কাজের না - পুরো টাকাটাই নষ্ট হয়েছিল, কিন্তু দাম ছিল মনে
> > হয় ৬০
> > টাকা! ওটার কথাই বলছিলাম। এরপর থেকে আর কাউকে বিশ্বাস করিনা। উবন্টু
> বাংলাদেশই
> > যদি
> > এরকম করে তাহলে অন্যরা কি করবে? এইটা অন্য কথা অবশ্য। তাই কেউ নিজের লাভ
> ছাড়া
> > নিসার্থভাবে কাজ করছে - এটাই বিশ্বাস হয়না। দয়া করে কেউ আবার কিছু মনে
> > করবেননা।
>


দেখুন, হয়ত ঐ অনুষ্ঠানের খরচ চালাতে এমন করা হয়েছিল । তবে ব্যক্তিগতভাবে বা কোন
প্রতিষ্ঠানের উদ্যোগে এমনভাবে লিনাক্সের সিডি ডিভিডি বিক্রি আমার মতে
সমর্থনযোগ্য না । যদি নিজের শ্রমের মূল্যই নেন, তাহলে আপনি ব্যবসায়ী ।
স্বেচ্ছাশ্রম বলে কিছু থাকছে না সেখানে ।

-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list